আদালতের নির্দেশে বাকুঁড়ার পালিতবাগানে বৃদ্ধাকে নিজের বাড়িতে ফেরালো পুলিশ

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ২৮ নভেম্বর: আদালতের নির্দেশে বৃদ্ধাকে নিজ বাড়িতে ফেরালো পুলিশ।আজ এই ঘটনাকে কেন্দ্র করে বাকুঁড়া শহরের পালিতবাগানে চাঞ্চল্য দেখা দেয়।

পালিত বাগানের বাসিন্দা শেফালি দত্ত তার অবিবাহিত কন্যাকে নিয়ে বাস করতেন। গত ২০০৪ সালের ৪ এপ্রিল বৃদ্ধা র ছোট ছেলে ও বৌমা বৃদ্ধাকে প্রচন্ড মারধর করে বলে বাকুঁড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন। তার ছেলে ও বৌমা তার ওপর প্রায়ই শারীরিক ও মানসিক অত্যাচার চালাতো বলেও অভিযোগ করেন। এরই মাঝে ২০১৭ সালে বৃদ্ধার মেয়ে আত্মহত্যা করে।ছোট ছেলে প্রবীর ও বৌমার অত্যাচারে সে আত্মহত্যা করতে বাধ্য হয় বলে সে সুইসাইড নোটে উল্লেখ করে। এই মর্মে থানায় অভিযোগ করেন। অবশেষে বৃদ্ধা নিরাপত্তার অভাবে আসানসোলে ছোট মেয়ের বাড়িতে আশ্রয় নেন। তারপর আদালতের শরনাপন্ন হন। বৃদ্ধার আইনজীবী সৌগত মিত্র জানান, কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি দীর্ঘ শুনানির পর বৃদ্ধাকে উপযুক্ত নিরাপত্তা সহ বাড়িতে বসবাসের ব্যবস্থার নির্দেশ দেন। সেইমতো পুলিশ আজ বৃদ্ধাকে নিজ বাড়িতে ফেরায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *