সাথী দাস পুরুলিয়া, ৯ ফেব্রুয়ারি: অবাধ বিচরণ শুকরেরl শুকরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীl তাই শুকর সরানোর দাবি জানিয়ে এলাকায় পোস্টার সেঁটে ভোট বয়কটের ডাক দিল পুরুলিয়া শহরের ২ নম্বর ওয়ার্ডের মুন্সেফ ডাঙ্গার বাসিন্দারাl
পুরুলিয়ার ওই ওয়ার্ডের মুন্সেফ ডাঙার কাশীনাথ চক্রবর্তী লেনের বিভিন্ন এলাকায় দেওয়ালে সেই পোস্টার লাগানো হয়েছেl পোস্টার লেখা এলাকাবাসী শুকরের অত্যাচারে অতিষ্ঠl তাই শুকর হঠানোর দাবিতে ভোট বয়কটl

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২ নম্বর ব্লকের বস্তি এলাকায় প্রচুর শুকর খামার রয়েছেl মালিকরা খামারে শুকর না রেখে লোকালয়ে ছেড়ে দেয়। যেখানে সেখানে শুকর মলত্যাগ এবং বায়ু দূষণ করছেl ছড়াচ্ছে আবর্জনাl স্থানীয় বাসিন্দারা এই শুকর সরানোর দাবি জানিয়ে পৌরসভা ও জেলাশাসককে বারবার লিখিত অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নিl অবশেষে পৌর নির্বাচনে নিজেদের দাবি পূরণ করতে ভোট বয়কটের ডাক দিলেন এলাকার বাসিন্দারাl

একইসাথে এলাকায় রাস্তা দীর্ঘদিন সংস্কার করা হয়নি বলে তাঁদের অভিযোগ। দাবি পূরণ ক্ষেত্রে অভিনব এই ভোট বয়কট নজর কেড়েছে সকলেরl তবে সেই দাবি কতটা পূরণ হয় এবং এই ভোট বয়কটে আগামী দিনে কতটা প্রভাব পড়বে তা সময়ই বলবে।

