আমাদের ভারত, ৯ ফেব্রুয়ারি: পুরভোটে প্রার্থীতালিকা ঘোষণার পরেই বিজেপি প্রার্থীর ওপর তৃণমূলের হামলার অভিযোগ উঠল। বুধবার বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ভিডিও সহযোগে বোলপুরের একটি প্রমাণ দাখিল করেন।
টুইটারে সুকান্তবাবু লিখেছন, “পশ্চিমবঙ্গের বোলপুর পৌরসভার বিজেপি প্রার্থীকে দোকানের ভিতরে তালা দিয়ে তৃণমূল গুন্ডারা হুমকি দিয়েছে। দিদি, বিজেপি কর্মীরা ২০২১ সালে সাহসিকতার সাথে লড়াই করেছিল। তারা লড়াই চালিয়ে যাবে। এ ধরনের কাপুরুষ কৌশলকে তারা ভয় পায় না।“
এর আগে এদিন বিজেপি-র হোয়াটসঅ্যাপ গ্রুপে অভিযোগ করা হয়েছে, “চরম অগণতান্ত্রিক নিদর্শন। বীরভূমের পুরসভা ভোটের ১২ জন বিজেপি প্রার্থীকে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় আটক করল তৃণমূল দুষ্কৃতীরা। তাঁদের বোলপুর নিউ মার্কেট অঞ্চলে একটি দোকানে আটকে রাখা হয়েছে। ধিক্কার জানাই এই মনোভাবকে।”
BJP Candidate in Bolpur Municipality, West Bengal was locked inside the shop and threatened by TMC goons.
Didi, BJP Karyakartas fought bravely in 2021 and will continue to fight. They don’t fear such cowardice tactics.
– *Dr. Sukanta Majumdar* State President
https://t.co/6TfnflUYNb

