ছবি: ওপরে, দেওয়ালে বোমার আঘতের ছবি।
আশিস মণ্ডল, রামপুরহাট, ৮ জুলাই: বোমা মেরে বুথ দখলের চেষ্টার অভিযোগ উঠল নির্দল প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের দাসপলসা গ্রাম পঞ্চায়েতের বেজাগ্রামের ১৫ নম্বর আসনে।
এদিন নির্দিষ্ট সময়ে ভোট শুরু হয় গ্রামের দুটি বুথে। ১৫ নম্বর আসনে নির্দল প্রার্থী রয়েছেন সামাইল শেখ। তৃণমূল প্রার্থী রয়েছেন আবাদি মল্লিক। আবাদির অভিযোগ নির্দলের দুষ্কৃতীরা চারটি বোমা ফাটায়। বুথের ভিতর ঢুকে ব্যালট বক্স বাইরে ছুঁড়ে ফেলে দেয়। ভাঙ্গচুর করা হয় ভোটের জিনিসপত্র। মারধর করা হয় আবাদিকে। তাঁকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে প্রচুর পুলিশ পৌঁছেছে। এই মুহূর্তে ভোট বন্ধ রয়েছে।

