রাতেই গোয়ালপোখরে ভোট কেন্দ্র থেকে ২০০ ব্যালট পেপার লুট

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৮ জুলাই: প্রায় ২০০ ব্যালট পেপার ভোট কেন্দ্র থেকে নিয়ে যাওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরের সাহাপুর ২ গ্রাম পঞ্চায়েতের ১৬৮ নং বুথে।

জানা গেছে, শুক্রবার রাতে গোয়ালপোখরের সাহাপুর ২নং গ্রাম পঞ্চায়েতে শ্রীপুর এফপি স্কুলে ১৬৮ নং বুথে সশস্ত্র রাজ্য পুলিশের সামনে ভোট কর্মীদের ভয় দেখিয়ে বুথ থেকে প্রায় ২০০টি ব্যালট পেপার নিয়ে যায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই অভিযোগে সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতৃত্ব অবিলম্বে এই বুথের ব্যালট পেপার বাতিলের দাবি তুলেছে এবং পুনরায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে এই বুথে নির্বাচনের দাবিতে সরব হয়েছে।

বিজেপির মন্ডল সভাপতি সরজিত বিশ্বাসের অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা ভয় দেখিয়ে প্রায় ২০০ টি ব্যালট পেপার নিয়ে যায় ভোটগ্রহণ কেন্দ্র থেকে। অবিলম্বে ওই কেন্দ্রের ব্যালট পেপার বাতিল ও পুনরায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচনের দাবি তুলেছেন তিনি। যদিও এ বিষয়ে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে নির্বাচনের আগের রাতে এমন ঘটনায় আতঙ্কিত স্থানীয় সাধারণ মানুষ থেকে বিরোধী দলগুলিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *