“অনৈতিক কাজ বরদাস্ত করা হবে না”, হুঁশিয়ারি আইনটিটিইউসি সভাপতি ঋতব্রত’র

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৮ জানুয়ারি: ৯১ ও ৯২ বাস রুটে অশান্তি পাকানোর চেষ্টা চালাচ্ছে। আইনটিটিইউসি’র নাম করে কোনও এক ব্যক্তি টাকা তুলছে বলে অভিযোগ। কখনও হাসপাতলের আয়াদের কাছ থেকে, কখনও সীমান্তের মুটে মজদুরদের কাছ থেকে টাকা তোলা হচ্ছে। ইতিমধ্যে তার নাম আমরা পেয়েছি। তাঁর বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ জানানো হয়েছে। পুলিশ পুলিশের কাজ করবে। তাও যদি না হয় দল ব্যবস্থা নেবে। আইনটিটিইউসি এই ধরনের অন্যায় বরদাস্ত করবে না।

শনিবার বনগাঁয় আয়োজিত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে এসে নাম না করে দলের বিক্ষুদ্ধদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্য আইনটিটিইউসি’র সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

এদিন বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি’র জেলা সংগঠনের পক্ষ থেকে বনগাঁ ডিএন ৪৪ বাসস্টান্ড এলাকার শ্রমিক পরিবারদের হাতে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছিল। সরকারি বিধিনিষেধ মেনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে এসে রাজ্য সভাপতি বলেন, “পেট্রাপোল সীমান্তে কয়েকজনের বিরুদ্ধে মুটে মজদুরদের কাছ থেকে জোর করে টাকা তোলা হচ্ছে এমন অভিযোগ এসেছে। ভয় দেখিয়ে হাসপাতালের গরিব আয়াদের কাছ থেকে টাকা তুলছে বনগাঁর কোনও এক ব্যক্তি। ইতি মধ্যে তাঁর বিরুদ্ধে দল ব্যবস্থা নেওয়া শুরু করেছে। প্রশাসনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি বিধি নিষেধের কারণে এদিন তারা সংক্ষেপে অনুষ্ঠান শেষ করে শ্রমিকদের দুয়ারে দুয়ারে গিয়ে কম্বল প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *