জনগণ সুস্থ না থাকলে এই জনপ্রতিনিধি নির্বাচন কাদের জন্য?: শুভজিৎ ব্যানার্জি

আমাদের ভারত, ১৪ জানুয়ারি: রাজ্যের করোনার বর্তমান পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে দেওয়া হয়েছে আদালতের কাছে। সেক্ষেত্রে নির্বাচন এক থেকে দেড় মাস পিছিয়ে দেওয়ার কথা মনে করছে আদালত। আর সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কমিশনই। ভোট পিছোনোর পক্ষে সওয়াল করেছেন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক শুভজিৎ ব্যানার্জি।

শুক্রবার শুভজিৎবাবু এই প্রতিবেদককে বলেন, “পশ্চিমবঙ্গ সরকারের বৃহস্পতিবারের স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী সক্রিয় রোগীর সংখ্যা ১৫ হাজার ৩০২ জন (গত ২৪ ঘন্টায়) সহ ১ লক্ষ ৩১ হাজারের বেশি, পজিটিভিটি রেট ৩২.১৩%। সরকার জনসাধারণের ৫০% সক্রিয়তা কমিয়ে সংক্রোমণ রোধে সচেষ্ট, সঙ্গে চিকিৎসক ও চিকিৎসা কর্মী মহলের নিরলস প্রচেষ্টা ও সচেতনতা শিরধার্য। এমতাবস্থায় কমিশনের লক্ষ্য সংবিধাননিষ্ঠ গণতন্ত্র স্থাপন। কিন্তু সুস্থ ‘জনগন’ না থাকলে এই ‘জনপ্রতিনিধি’ নির্বাচন কাদের জন্য?“

প্রসঙ্গত, গোটা বৃহস্পতিবারের শুনানিতে ভোট পিছানোর দায়িত্ব নিজেদের কাঁধ থেকে ঝেড়ে ফেলতে চেয়েছে কমিশন ও রাজ্য সরকার। তবে শুক্রবার আদালত স্পষ্ট করে দিয়েছে, ভোট সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কেবল কমিশনেরই। এক্ষেত্রে এদিন সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশের উল্লেখ করেছেন বিচারপতি। নির্দেশের একেবারের শেষ পংক্তিতে সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *