মদের দোকানে শিক্ষত ভদ্র মানুষদের লাইন দিতে দেখে মনের দুঃখে সমালোচনা করেছিলাম, বললেন মদন মিত্র

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ১৬ মে:
গতকাল মদের দোকানে দীর্ঘ লাইন দেখে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করেছিলেন মদন মিত্র। আজ বললেন, সোসাল মিডিয়ায় সরকার বিরোধি কথা বলিনি, মনের দুক্ষের কথা বলেছি। শিক্ষত ভদ্র মানুষদের লাইন দিতে দেখে তাঁর খুব খারাপ লেগেছিল বলে মনের দুঃখে সমালোচনা করেছিলেন।

রবিবার কামারহাটি তে ১০০ শয্যার একটি অক্সিজেন পার্লার উদ্বোধন করতে এসে মদন মিত্র বলেন,
“লক ডাউন ঘোষণা হতেই মদের দোকানে শিক্ষিত ভদ্র মানুষদের লাইন দিতে দেখে খুব খারাপ লেগেছে, তারা মদের দোকানের সামনে দাড়িয়ে যে ভাবে অসভ্যতা করছিলেন। আর ঠিক এরকম লাইন বিভিন্ন হাসপাতালের সামনে দেখছি ওষুধের জন্য অক্সিজেনের জন্য। তাই মদের দোকানের সামনের লাইনকে সামাজিক আবক্ষয় বলেছি।”

শনিবার সম্পর্কে বিধায়ক মদন মিত্রকে সোশ্যাল মিডিয়াতে বক্তব্য রাখতে দেখা যায়। সেই প্রসঙ্গ টেনে বিধায়ক এদিন বলেন, তিনি সরকারের সমালোচনা করতে চাননি বরং মানুষের সামাজিক অবক্ষয় নিয়েই কথা বলতে চেয়েছেন।

কামারহাটি পৌরসভার অন্তর্গত ২২ নম্বর ওয়ার্ডের অভিযাত্রী ক্লাবে কামারহাটি বিধায়ক মদন মিত্রের উদ্যোগে ও ক্লাব উদ্যোক্তাদের সহযোগিতায় ১০০ শয্যা বিশিষ্ট করোনা রোগীদের জন্য অক্সিজেন পার্লার চালু হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *