জুয়া খেলার টাকা চেয়ে না পাওয়ায় স্ত্রীকে বালিশ চাপা দিয়ে খুন করল স্বামী, চাঞ্চল্য জগদ্দলে

আমাদের ভারত, ব্যারাকপুর, ৪ ডিসেম্বর: মদ খাওয়া ও জুয়া খেলার জন্য স্ত্রীর কাছে টাকা চেয়ে না পেয়ে বালিশ চাপা দিয়ে নিজের স্ত্রীকে খুন করল স্বামী। ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার অন্তর্গত মায়াপল্লী বিবেক নগর এলাকায়। শনিবার সন্ধ্যায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্ত স্বামী শম্ভু
মন্ডলকে গ্রেফতার করেছে জগদ্দল থানার পুলিশ।

মৃত রিনা মন্ডলের পরিবারের অভিযোগ, প্রায়শই স্ত্রীর কাছে টাকা দাবি করে না পেলে শারীরিক অত্যাচার করত পেশায় দিনমজুর শম্ভু মন্ডল। সেইরকমই শনিবার সন্ধ্যায় টাকা চেয়ে না পেয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি বাধে। আর ঠিক তখনই নিজের ৭ বছরের ছেলের সামনেই নিজের স্ত্রীকে বালিশ চাপা দিয়ে খুন করে শম্ভু মন্ডল। এই ঘটনায় মৃতার পরিবারের তরফ থেকে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযুক্ত শম্ভু মন্ডলকে গ্রেপ্তার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *