পর পর দু’টি কন্যা সন্তান হওয়ার স্ত্রীকে খুন করার চেষ্টার অভিযোগ স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে

আমাদের ভারত, মালদা, ২৪ সেপ্টেম্বর: পর পর দু’টি কন্যা সন্তানের জন্ম হওয়ায় স্ত্রীকে খুন করার চেষ্টার অভিযোগ স্বামী ও শ্বাশুড়ির বিরুদ্ধে। আশঙ্কজনক অবস্থা ওই বধূকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে স্বামী ও শ্বশুর বাড়ির বিরুদ্ধে।

পরিবার সূত্রে জানাগেছে, আক্রান্ত বধূর নাম অলোকা মণ্ডল(‌২২)‌। ইংরেজবাজার থানার বিনপাড়ায় বাড়ি তাঁর। আক্রান্ত বধূর দাদা বিমল মন্ডল জানান, অভিযুক্ত
স্বামীর নাম গোপাল মণ্ডল সবজি বিক্রেতা। বছর তিনেক আগে তাদের বিয়ে হয়। তাঁদের ২ কন্যা সন্তানও রয়েছে। ১ বছর ৬ মাসের অনুশ্রী ও আরেক কন্যা সন্তান ৮ মাসের।

পরিবারের লোকেদের অভিযোগ, পর পর ২ কন্যা সন্তান হওয়ায় তাঁদের মেয়ের ওপর চরম অত্যাচার শুরু করে শ্বশুর বাড়ির লোকেরা। অভিযোগ, বৃহস্পতিবার রাতে অলোকা রান্না করছিলেন। সেই সময় অভিযুক্ত স্বামী ও শাশুড়ি অহোলা মণ্ডল চড়াও হয় অলোকার ওপর। হাঁসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপ মারা হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় অলোকাকে মালদা মেডিক্যালে ভর্তি করা হয়েছে। ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। ইংরেজবাজার থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *