টিকা নেওয়াকে কেন্দ্র করে হুড়োহুড়ি রঘুনাথপুরে, সামাজিক দূরত্ব বিধিকে বুড়ো আঙুল

সাথী দাস, পুরুলিয়া, ১৮ মে: করোনা প্রতিষেধক টিকা নেওয়াকে কেন্দ্র করে হুড়োহুড়ি পড়ে গেল। সামাজিক দূরত্ব বিধি মানা দূর অস্ত, কে আগে টিকা নেবেন তাই নিয়ে শুরু হয় বচসা। বিশৃঙ্খল পরিস্থিতিতে ক্রমশঃ উতপ্ত হয়ে ওঠে ঘটনাস্থল পুরুলিয়া জেলার রঘুনাথপুর ১ নম্বর ব্লকের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বর।

করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়াকে কেন্দ্র করেই মানুষের বেপরোয়া ভাব তাজ্জব করে দেয় পুলিশকেও। টিকা নিতে আসা ব্যক্তিরা নিজেরাই নিজেদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেন। ভ্যাকসিন কে আগে নিতে পারে তার জন্য শুরু হয়ে যায় নিজেদের মধ্যে হুড়োহুড়ি। মানুষদের উপচে পড়া ভিড়ে স্বাস্থ্য দপ্তরের গেট আটক হয়ে যায়। এই দৃশ্য দেখে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে পুলিশকে খবর দেওয়া হয়, তড়িঘড়ি রঘুনাথপুর থানার পুলিশ প্রশাসন সেখানে গিয়ে উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্তণে এনে ঘটনার সামাল দিতে পুলিশই একমাত্র ভরসা হয়ে উঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *