legal notice, Cockroach, মোদীর সঙ্গে মহিলার ডিপফেক ছবি ছড়িয়ে কুৎসা রটানোর অভিযোগ! ককরোচ নেতাদের আইনি নোটিশ হাইকোর্টের

আমাদের ভারত, ২৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মহিলার আপত্তিকর ডিপ ফেক ছবি ছড়িয়ে কুৎসা রটানো, নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগে যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালীন এই অশ্লীল আপত্তিকর ছবি ছাড়ানোর অভিযোগ উঠেছে ককরোচ জনতা পার্টির তিনজন নেতার বিরুদ্ধে। এই ঘটনায় নির্যাতিতার তরফে দিল্লি হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। যার প্রেক্ষিতে ককরোচ পার্টির চার নেতা সৌরভ দাস, অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কাকে নোটিশ দিয়েছে আদালত। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়া থেকে ছবি সরিয়ে ফেলতে মেটাকে নির্দেশ দিয়েছে আদালত।

ঘটনা সূত্রপাত জুলাই মাসে যন্তর মন্তরে। তখন ব্যাপক বিক্ষোভ চালাচ্ছে ককরোচ জনতা পার্টি। সেই সময় একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়। যেখানে দেখা যায় প্রধানমন্ত্রীর পাশে এক মহিলা বিকৃত মুখে দাঁড়িয়ে রয়েছেন। এই ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর দিল্লি সাইবার পুলিশ থানায় এফআইআর দায়েরের পাশাপাশি ২৫ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেন মহিলা। অভিযোগ তোলা হয়, সিজিপি নেতারা কৃত্রিম বুদ্ধিমত্তা ফেস সোয়াপিং টুল ব্যবহার করে তার মুখ বিকৃত করে তার সম্মানহানী করেছেন।

এই মামলায় জরুরি ভিত্তিতে শুনানির আর্জিও গ্রহণ করেছে আদালত। শুক্রবার হাইকোর্টে ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে ককরোচ পার্টির নেতা অভিযুক্ত সৌরভ দাস, অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কাকে নোটিশ দিয়েছে আদালত।

একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় ছবি অবিলম্বে মুছে ফেলতে মেটাকে নির্দেশ দিয়েছে আদালত। মামলার শুনানিতে আদালত জানিয়েছে, এটা এক অভূতপূর্ব পরিস্থিতি, যেখানে বিষয়টি শুধুমাত্র একজন মহিলার বিষয় নয়‌। তার সঙ্গে দেশের প্রধানমন্ত্রীকে জড়িয়ে দেওয়া হয়েছে। আমি দিল্লি পুলিশকে জানাবো তারা যেন এই বিষয়ে তদন্তে আরো বেশি সংবেদনশীল হন। এই ছবি ছড়িয়ে পড়ার পর মহিলা হুমকি পেয়েছেন বলে অভিযোগ করা হয়েছে পিটিশানে। এই প্রেক্ষিতে আদালত দিল্লি পুলিশকে নির্দেশ দিয়েছেন মহিলার পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা সহ তার পরিচয় ও ঠিকানা যাতে গোপন থাকে সেটাও নিশ্চিত করার। আগামী ১৪ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *