রেড ভলান্টিয়ারদের উদ্যোগে ঘাটালে স্বাস্থ্য শিবির

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ আগস্ট: ঘাটালের বন্যা বিধস্ত নাগরিকদের পাশে দাড়াঁনোর লক্ষ্যে রেড ভলান্টিয়ার (সিপিএম) খড়গপুর শহর দক্ষিণের পক্ষ থেকে বৃহস্পতিবার ঘাটাল পৌরসভার ৭ নং ওয়ার্ডে ও ঘাটাল অজমনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় ২টি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়৷ শিবিরে উপস্থিত ছিলেন ডাঃ অমিত কুমার নন্দী (জেনারেল ফিজিসিয়ান) ডাঃ দ্বিপায়ন বিশাল(জেনারেল ফিজিসিয়ান), ডাঃ শিবনাথ ঘোষ (জেনারেল ফিজিসিয়ান), ডাঃ রতন পঞ্চাধ্যায়ী (জেনারেল ফিজিসিয়ান), ১৭ জন রেড ভলান্টিয়ার এবং ঘাটালের নেতৃত্ব৷

সকাল ৯টা থেকে দুপুর ৩টে পর্যন্ত ২টি স্বাস্থ্য শিবিরে চার-শতাধিক মানুষের ব্লাড প্রেশার, সুগার, অক্সিজেন স্যাচুরেশন, বিএমআই, রেসপিরেশন রেট সহ জেনারেল স্বাস্থ্য ও শিশুদের পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *