সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৩ সেপ্টেম্বর: তৃণমূলের দ্বারা নিগৃহীত বিজেপির মহিলা কৰ্মী। নিরাপত্তা চেয়ে দ্বারস্থ হল জেলা প্ৰশাসনের। এই ঘটনাকে কেন্দ্ৰ করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে তালডাংরার মান্ডি গ্ৰামে।নিগৃহীত বিধবা মহিলাস্থানীয় তৃণমূল কৰ্মী নিতাই চক্ৰবৰ্তী সহ’ কয়েক জনের বিরুদ্ধে পুলিস সুপার সহ’জেলা প্ৰশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং নিরাপত্তার আবেদন জানিয়েছেন।
নিগৃহীত মহিলা কৃষ্ণা হালদারের অভিযোগ, আজ সকাল সাড়ে আটটা নাগাদ তৃণমূল নেতা নিতাই চক্ৰবৰ্তীর নেতৃত্বে বেশ কয়েকজন তৃণমূল কৰ্মী অতৰ্কিতে তার বাড়িতে ঢুকে তাকে হুমকি দেয় এবং মারধর করে। শাড়ি ছিঁড়ে দেয় এবং শাড়ির আঁচল গলায় জড়িয়ে প্ৰাণে মেরে ফেলার হুমকি দেয়।বিজেপি করলে প্ৰাণে মেরে ফেলার হুমকি দেয়।এমনকি তার কিশোরী কন্যা তাকে আগলে ধরলে তার শ্লীলতাহানি করা হয়।
এই ঘটনায় তীব্ৰ ক্ষোভ প্ৰকাশ করে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলাৱ সভাপতি সুজিত অগস্থি বলেন, সারা রাজ্য জুড়ে এ রকম ঘটনা ঘটছে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তার বাইরে নয়। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেই রাজ্যেই মহিলাদের নিরাপত্তা নেই।
এ বিষয়ে তৃণমূল নেতা তথা তালডাংরার বিধায়ক অরূপ চক্ৰবৰ্তী বলেন, এমন ঘটনা হওয়ার কথা নয়, ঘটনাটি সাজানো কি না তা দেখতে হবে।


