জয়ের উৎসবে মাতয়ারা হাবড়ার তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, হাবড়া, ২ মে:
জয়ের উৎসব পালন করতে গিয়ে এবার রবীন্দ্র সঙ্গীতের পাশাপাশি ডিজে বাজানো হবে, জিতেই হাবড়া থেকে তৃণমূলের বিজয়ী প্রার্থী ও উত্তর চব্বিশ পরগণার জেলা সভাপতি জ্যোতিপ্ৰিয় মল্লিক অত্যন্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন। তিনি অর্জুন সিংহের গড় ভেঙ্গে দেওয়ার কথা বলে শুভ্রাংশু রায়কে মস্তান বললেন। পাশাপাশি বললেন এই জয় মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় নেতৃত্বের একনাগাড়ে আক্রমণের জবাব। জ্যোতিপ্রিয় মল্লিক বামেদের পরামর্শ দিলেন আলিমুদ্দিন স্ট্রিটে লজ্জা দিবস পালন করতে।

উত্তর চব্বিশ পরগনায় জেলায় বিজেপিকে কার্যত ধুলিস্যাত করে জেলার তৃণমূলের কান্ডারী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, মানুষ গুন্ডামি ও মহিলার অপমান মানেনি। প্রসঙ্গত বনগাঁ মহকুমা ছাড়া জেলায় ৩৩টি আসনে বিজেপি কার্যত জেলাজুড়ে পর্যুদস্ত।

প্রসঙ্গত, গত লোকসভা ভোটে তাঁর কেন্দ্রে তৃণমূলের কুড়ি হাজার ভোটে পিছিয়ে থাকার পরে এবার হাবড়া বিধানসভা কেন্দ্রে চার হাজার ভোটে জয়কে সামনে এনে জ্যোতিপ্রিয় মল্লিক বললেন, হাবড়ার পরাজিত বিজেপি প্রার্থী রাহুল সিনহা আবার যেখানে দাঁড়াবেন সেখানে হেরে দ্বাদশ জয়ের রেকর্ড গড়বেন। এর পরেই তাঁর বিস্ফোরক মন্তব্য, “এবার রবীন্দ্র সঙ্গীতের পাশাপাশি ডি জে বাজবে না তাই হয় নাকি”?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *