আমাদের ভারত, আরামবাগ, ৩ সেপ্টেম্বর: ভয়াবহ আগুন লেগে পুড়ে ছাই মুদিখানা দোকান। ঘটনাটি আরামবাগের বসন্তপুর আমতলা মোড় সংলগ্ন এলাকার। বৃহস্পতিবার রাতে ওই মুদির দোকানে আগুন লাগে।
স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়ি যান দোকানের মালিক। তারপর রাত দুটো নাগাদ তাঁর কাছে ফোন আসে যে তার দোকানে আগুন লেগেছে। তড়িঘড়ি করে মালিক ঘটনাস্থলে গিয়ে দেখে হতবাক হয়ে যান। আশেপাশের বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর দেওয়া হয় আর আরামবাগ দমকলকে। দমকল কর্মীরা এসে আগুন নেভান। খবর পেয়ে ছুটে আসে আরামবাগ থানার পুলিশ। জানা যায়, গতকালই প্রায় তিন লক্ষ টাকার জিনিসপত্র দোকানে তুলেছিলেন। দোকানের মালিক জানান প্রায় 8 লক্ষ টাকা ক্ষতি হয়েছে। কি করে আগুন লাগল বুঝতে পারছে না। দমকল ও আরামবাগ থানার পুলিশের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।

