তৃণমূল কর্মীর উদ্যোগে মেদিনীপুরে সংখ্যালঘু পরিবারদের দেওয়া হলো ইদের উপহার

আমাদের ভারত, মেদিনীপুর, ২ মে: “ধর্ম যার যার, উৎসব সবার” এই স্লোগান সামনে রেখে রাঙামাটি ২৪ নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কর্মী বিশ্বজিৎ মুখার্জির উদ্যোগে ও এলাকার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীদের সহযোগিতায় ওয়ার্ডের সংখ্যালঘু পরিবার গুলোকে ঈদের শুভেচ্ছা হিসাবে কিছু উপহার তুলে দেওয়া হল।

বিশ্বজিৎ মুখার্জি বলেন, আমরা সারা বছরই ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পাশে আছি ও থাকবো। আমাদের লক্ষ্য ২৪ নং ওয়ার্ডকে একটি পরিবারের মতো সাজিয়ে তুলবো। অনুষ্ঠানে বিশ্বজিৎ মুখার্জি ছাড়াও উপস্থিত ছিলেন অনিন্দ্য চক্রবর্তী, কৌশিক দাস, জয়দেব চক্রবর্তী, সুব্রত ঘোষ, প্রদীপ চার, রাজ নারায়ণ সেন, সেখ মনু, মানস চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *