স্বর্ণ শিল্পে নতুন সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ধৰ্মঘটে নামছেন আশঙ্কিত শিল্পী ও ব্যবসায়ীরা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২২ আগস্ট: স্বৰ্ণ শিল্পে নতুন করে সরকারি আইন বলবতের সিদ্ধান্তে স্বৰ্ণ শিল্পে আশঙ্কা দেখা দিয়েছে।এইচ ইউ আই ডি (হলমাৰ্ক ইউনিক আইডেন্টিটিফিকেশন) নামে প্ৰস্তাবিত নতুন এই আইনে সাধারণ ক্ৰেতার স্বাৰ্থ রক্ষার নামে পুরো শিল্পটাকেই অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে স্বৰ্ণ শিল্পী, ব্যবসায়ীদের বক্তব্য। নতুন এই আইনে হলমাৰ্কের পরীক্ষার সময় সোনার মান যাচাইয়ের জন্য গয়নার যে কোনোও অংশ থেকে সোনা কেটে নিয়ে তা পরীক্ষা করা হবে। এছাড়াও হল মাৰ্ক প্ৰাপ্ত গয়না অপরিবৰ্তিত অবস্থায় বিক্ৰি করতে হবে, কোনও প্ৰকার পরিবৰ্তন যেমন কেটে ছোট করা বা আকার বৃদ্ধি কোনও কিছু করা যাবে না। নতুন এই সরকারি সিদ্ধান্তে ঘুম ছুটেছে স্বৰ্ণ শিল্পী ও ব্যবসায়ীদের।

বঙ্গীয় স্বৰ্ণ শিল্পী সমিতির রাজ্য সংগঠন সম্পাদক দামোদর দে এ প্ৰসঙ্গে জানান, সরকারি এই সিদ্ধান্ত এক কথায় ধ্বংসাত্মক। এই সিদ্ধান্ত কাৰ্যকর হলে দেশের ৪৭লক্ষ শিল্পীও ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন। অনেকেই ব্যবসা বন্ধ করতে বাধ্য হবেন।কাজ হারাবেন এই শিল্পের সাথে যুক্ত আরও কয়েক লক্ষ মানুষ। তিনি সরকারি এই সিদ্ধান্তকে অবৈজ্ঞানিক ও অবাস্তব আখ্যা দিয়ে বলেন, দেশের ছোট খাটো শহর, জনপদে বহু ছোট খাটো সোনার দোকান রয়েছে।সেখানে দোকানদার তাৱ
সহকৰ্মীর সাহায্যে ক্ৰেতার অৰ্ডার মতো গয়না তৈরী করেন। বাস্তবে দখা যায় অনেক ক্ষেত্ৰেই ক্ৰেতা তৈরী গয়নার মূল্য সাধ্যের মধ্যে আনতে ছোট করতে বলেন। কিন্তু এক্ষেত্ৰে তা করা যাবে না। তিনি উদাহরণ স্বরূপ বলেন, ধরুন কোনও দোকানে একটি সোনার হার যার দৈৰ্ঘ ৩২ ইঞ্চি। দেখা গেল তার মূল্য ক্ৰেতার সাধ্যের বাইরে, ক্ৰেতার সাধ্যের মধ্যে আনতে তা হয়তো ২/৩ ইঞ্চি ছোট করতে হবে। কিন্তু তা করা যাবে না নতুন এই আইনে। এছাড়াও হল মাৰ্কের পরীক্ষার সময় সোনার মান যাচাই করতে পরীক্ষাগারে প্ৰদত্ত গহনার একটা অংশ কেটে পরীক্ষা করা হবে। এর ফলে প্ৰদত্ত গয়না নষ্ট হবে, মার খাবে শিল্প ও শিল্পী। এ রকম অবাস্তব এক সিদ্ধান্ত স্বৰ্ণ শিল্পের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে।

এপ্ৰসঙ্গে তিনি আরও বলেন, ২০০২ সালে এই হলমাৰ্ক সিস্টেম চালু হয়। তখন আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলাম। যদিও সারা দেশে হলমাৰ্কের সরকারি পরিকাঠামো এখনোও গড়ে ওঠেনি। দামোদর বাবু জানান, সরকারি এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে সারা
দেশজুড়ে আগামী সোমবার ২৩ আগস্ট স্বৰ্ণ শিল্পী ও ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ রেখে ধৰ্মঘট পালন করবেন। এ রাজ্যেও ২ লক্ষ স্বৰ্ণ শিল্পী ও ব্যবসায়ী এই ধৰ্মঘটে সামিল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *