কুমারেশ রায় মেদিনীপুর, ১৬ জুন:
১৬ জুন থেকে শুরু হল ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের করোনা ভ্যাক্সিন পর্ব। ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভ্যাক্সিনেশন সেন্টারে যথেষ্ট ভিড় লক্ষ্য করা যায় গেছে এই দিন।
পুরুষ এবং মহিলাদের পৃথক লাইন করে দেওয়া হয়েছে। ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের ভ্যাকসিনেশনের জন্য ঘাটাল মহকুমা শাসকের দপ্তরে আগেই নাম জমা নেওয়া হয়েছিল।

যদিও প্রথমে ঘাটাল হাসপাতালের ভ্যাক্সিনেশন সেন্টার থেকে বলা হয়, দেড়শো জনকে টিকা দেওয়া হবে কিন্তু মহকুমা শাসকের দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়, যত জনের নাম তালিকায় আছে তাদের প্রত্যেককে ভ্যাকসিন দিতে হবে।
ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক পরিদর্শনে যান। যারা ভ্যাকসিন নিতে এসেছেন তাদের করোনা বিধি মেনে চলার কথা বলেন তিনি। এছাড়াও দূরত্ব বিধি মেনে চলার জন্য নির্দেশ দিয়েছেন ঘাটাল থানার ওসি।

