আমাদের ভারত, মালদা, ২১ জানুয়ারি: জমি নিয়ে বিবাদের জেরে দুই ভাইকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে গাজোল থানার নয়াপাড়া এলাকায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।
জানাগেছে, আহতরা হল দুই ভাই আশরাফুল হোসেন এবং নূর আহমেদ। অভিযুক্ত ব্যক্তির নাম প্রতিবেশী তালেব আলি। অভিযোগ, আক্রান্তদের ৩৭ শতক জায়গা দখল নিয়ে আছে তালেব আলি। জমির দখল নিতে বাধা দেওয়ায় হাঁসুয়া দিয়ে কুপিয়ে দুই ভাইকে খুন করার চেষ্টা করা হয়। এরপর রক্তাক্ত অবস্থায় আক্রান্তদের প্রথমে গাজোল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

