শান্তিপুরে গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন গৃহকর্তা এবং তাঁর মা

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১১ মে: শান্তিপুরে সকালে গ্যাস সিলিন্ডার লিক করে আগুন। অল্পের জন্য রক্ষা পেলেন গৃহকর্তা এবং তাঁর মা। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শান্তিপুর বেলঘড়িয়া ২ গ্রাম পঞ্চায়েত এলাকায়। এদিন এলাকার বাসীন্দা গোপাল বিশ্বাসের বাড়িতে সাতসকালে গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লাগার ঘটনাটি ঘটে।

গোপাল বিশ্বাস জানান, সকালবেলায় তাঁর মা রান্নাঘরে চা করতে গেলে গ্যাসে আগুন দেওয়া মাত্রই গ্যাস সিলিন্ডার লিক করে আগুন ধরে যায়। তাড়াতাড়ি গ্যাস সিলিন্ডারটি উঠোনে ফেলে দুটো লেপ চাপা দেওয়া সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। পরে এলাকার মানুষের সহযোগিতায় গ্যাস সিলিন্ডার টি মাটি চাপা দিয়ে দেওয়া হয়।

মাটি চাপা দেওয়ার পরেও আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে শান্তিপুর দমকলে ফোন করেন এলাকার পঞ্চায়েত সদস্য।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল বাহিনী। দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *