জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৫ জুন: প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার গড়বেতা তিন নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন হল।শালবনি বিধানসভার গড়বেতা ৩ নং ব্লকের পঞ্চায়েত সমিতির নব নির্বাচিত সভাপতি হিসেবে নিমাই রতন ব্যানার্জি নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতিকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্লক সভাপতি রাজীব ঘোষ, ব্লক যুব সভাপতি সাগর মন্ডল, তৃণমূল নেতা রাম দয়াল পান্ডে, কর্মাধক্ষ্য জ্ঞান মন্ডল, প্রসেনজিৎ ভুঁইঞা সহ এলাকার বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র, মাঝারি শিল্প ও বস্ত্র দপ্তরের প্রতি মন্ত্রী শ্রীকান্ত মাহাতো সহ অন্যান্যরা।

