স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২২ মে: করোনা মোকাবিলায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প করা হল ইটাহারে। এদিন করোনা মোকাবিলায় নিদির্ষ্ট দুরত্ব বজায় রেখে ইটাহার থানার কাপাশিয়া অঞ্চলের রাধানগর গ্রামে “আমরা কজন ” এর পরিচালনায় ও এলাকার তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় রাধানগর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এদিনের ফ্রি মেডিক্যাল ক্যাম্পের সূচনা করেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন, উপস্থিত ছিলেন উপদেষ্টা সমাজসেবক গোলাম রব্বানী, পঞ্চায়েত প্রধান সুফিয়া বিবি, সহযোগিতায় ম্যারেজ রেজিষ্টার কাজি রেজিউল করিম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এদিনের ফ্রি মেডিক্যাল ক্যাম্পের বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে কলকাতার একাধিক অভিজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করানোর পাশাপাশি বিনামূল্যে ওষুধ পত্র দেওয়া হয়। বিধায়ক মোশারফ হোসেন বলেন, খুব ভালো উদ্যোগ করোনা মোকাবিলায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, আমিও পাশে আছি আগামী দিনেও অন্যান্য এলাকায় এই ধরনের ফ্রি মেডিক্যাল ক্যাম্প করে চিকিৎসা পরিষেবা দেবে আমরা কজেন, ফলে তাদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

