চোপড়ায় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় মাঠে গরু চড়াতে গিয়ে বোমা বিস্ফোরণে গুরুতর আহত চার শিশু

স্বরূপ দত্ত, আমাদের ভারত, ২০ মে: ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় মাঠে গরু চড়াতে গিয়ে বোমা বিস্ফোরণে গুরুতর আহত চার শিশু। স্থানীয় বাসিন্দারা আহত শিশুদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে উত্তরদিনাজপুর জেলার চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের গোয়ালগছ এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার বিশাল পুলিশ ও বিএসএফের আধিকারিকরা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গোয়ালগছ গ্রামের কয়েকজন শিশু সীমান্তবর্তী মাঠে গরু চড়াতে গিয়েছিল। গরু চড়াতে গিয়ে মাঠের ধারে একটি কৌটো দেখতে পায়। কৌটো তুলতে গিয়ে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে চার জন শিশুর মুখ, হাত সহ শরীরের একাধিক জায়গা ক্ষতবিক্ষত হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ ও সীমান্তবর্তী বিএসএফের আধিকারিকরা।

ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কর জানিয়েছেন, বিএসএফের স্টান গ্রেনেড ফেটে চারজন আহত হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে যে সেটি মিস ফায়ার হয়ে ওখানে পড়েছিল। বিএসএফ আধিকারিকদের সাথে কথা চলছে গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *