শিশু পাচার চক্রের হদিশ হাবড়ায়, গ্রেফতার ৪

আমাদের ভারতের, উত্তর ২৪ পরগণা, ৩ ফেব্রুয়ারি:
চার লক্ষ টাকার বিনিময়ে চার দিনের কন্যা শিশুকে বিক্রি করতে এসে হাতেনাতে গ্রেফতার দুই মহিলা। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হাবড়ায়।

বুধবার হাবড়া পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, লাবনী দাশ ও হাফিজা খাতুন নামে দুই মহিলা একটি শিশুকে বিক্রি করতে আসছে। সেইমত পুলিশ ও মহিলা পুলিশ নিয়ে অভিযান চালিয়ে হাবড়ায় জিরাট রোড সংলগ্ন এলআইসি বিল্ডিংয়ের কাছ থেকে হাতেনাতে দু’জনকে গ্রেপ্তার করে। উদ্ধার করে চারদিনের শিশুটিকে। শিশুটি এই মুহূর্তে হাবড়া হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযুক্ত দুই মহিলা পুলিশি জেরায় স্বীকার করে এর আগেও একাধিক শিশু বিক্রির ঘটনার সঙ্গে তারা যুক্ত ছিল। দু’জনের বাড়ি দত্তপুকুর থানার বামুনগাছি এলাকায়। পুলিশি জেরায় দুই মহিলা স্বীকার করেছে বামুনগাছি এলাকার মর্জিনা খাতুন ও কবীর মন্ডলের সন্তান এই শিশুটি। তাদের আরও চারটি সন্তান রয়েছে। সন্তান হওয়ার সমস্ত খরচা করে অভিযুক্ত লাবনী। বারাসাতের একটি বেসরকারি নার্সিংহোমে বেনামে ভর্তি হয় গর্ভবতী মহিলা সেখানেই সন্তান প্রসব করে। চার লক্ষ টাকার মধ্যে ৫০ হাজার টাকা দেওয়ার কথা ছিল শিশুটির মা মর্জিনা বিবিকে। বুধবার রাতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই চক্রের সাথে আর কে কে যুক্ত আছে তার তদন্তে হাবড়া থানার পুলিশ।
ধৃতদের বারাসত আদালতে পাঠানো হয়। শিশুটিকে তুলে দেওয়া হবে চাইল্ড লাইনের হাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *