মদন মিত্রের জন্মদিন উপলক্ষে উৎসবের চেহারা কামারহাটিতে

আমাদের ভারত, ব্যারাকপুর, ৪ ডিসেম্বর: কামারহাটির বিধায়ক মদন মিত্রের আজ জন্মদিন। ৬৭ বছরে পা দিলেন মদন মিত্র। আর আজকের এই জন্মদিন উপলক্ষে কামারহাটি অঞ্চল জুড়ে উৎসবের চেহারা।

কামারহাটি মোড় এলাকা মদন মিত্রের ফটো ও বেলুন দিয়ে সাজানো হয়েছে। কামারহাটি যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জন্মদিন উপলক্ষে 6 হাজার মানুষের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়েছে। গোটা অঞ্চলজুড়ে উৎসবের চেহারা বিধায়ক মদন মিত্রের জন্মদিনকে ঘিরে।মানুষের মধ্যেও যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *