কৃষ্ণনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল বাবা ও ছেলের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১৬ জুন:
বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল বাবা ও ছেলের। এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার জোয়ানিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার চরকতলা বোয়ালিয়া গ্রামে। মৃত দুজনের নাম দুর্যোধন সাঁতরা ও ছেলে সঞ্জিত সাঁতরা।

স্থানীয় সূত্রে খবর, প্রবল বৃষ্টির মধ্যে টেবিল ফ্যান থেকে লোহার খাটে বিদ্যুৎ সংযোগ হয়ে যায়। প্রথমে বিদ্যুৎপৃষ্ঠ হয় ছেলে সঞ্জিত সাঁতরা। স্বামীর এমন অবস্থা দেখে বৌমা ছুটে আসে চিৎকার শুরু করলে ঘুমন্ত অবস্থায় বাবা ছেলেকে বাঁচাতে গেলে তিনিও লোহার খাটে বিদ্যুৎপৃষ্ঠ হন। আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করে। ঘটনার পর থেকেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *