রাজেন রায়, কলকাতা, ২৯ মার্চ: ভোটের মধ্যেই বারবার আসছে একের পর এক রাজনৈতিক অশান্তির খবর। সোমবার সকালে মৃত্যু হয়েছে নিমতায় আক্রান্ত বিজেপি কর্মীর মা ৮৫ বছরের শোভা মজুমদারের। এবার বিজেপি লেখা টি শার্ট পরায় মারধর করা হল বাবা ও মেয়েকে। এমনই অভিযোগ উঠেছে সিঁথি থানা এলাকায়।
রবিবার অর্থাৎ দোলের দিন বেরিয়েছিলেন বাবা মেয়ে। দুজনের পরণে গেরুয়া গেঞ্জি, তাতে বিজেপি লেখা ছিল। সেই জন্যই মারধর করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন ওই ব্যক্তি। ঘটনায় অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে।
TMC’s barbarism at it’s peak! This time they beat up a young girl blue black just because she tried to save her father, who was being beaten by TMC goons.
Question that needs to be asked to Pishi – Is she not a daughter of Bengal? pic.twitter.com/LE8nbgfTIj
— BJP West Bengal (@BJP4Bengal) March 28, 2021
জানা গিয়েছে, সিঁথি ক্লাবের সামনে দিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি ও তাঁর মেয়ে। ক্লাবে তখন পালিত হচ্ছিল দোল, খেলা হবে গানও বাজছিল। ব্যক্তির পরনে ছিল গেরুয়া গেঞ্জি। এরপরে কিছু লোকজন তাঁর সাইকেল টেনে ধরে। সাইকেল থেকে নামিয়ে তাঁর গেঞ্জি ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর মারধরও করা হয় তাকে। মেয়ে বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয় বলে জানিয়েছেন ওই ব্যক্তি। ১৫ বছরের মেয়ের চোখের তলায় আঘাতের কালসিটে চিহ্ন রয়েছে। ঘটনায় সিঁথি থানার দ্বারস্থ হয় ওই পরিবার। এই ঘটনায় দুজনকে গ্রেফতারও করা হয়েছে। তবে ঘটনার দায় অস্বীকার করছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই।

