আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৯ মার্চ: সোমবার সারা দিন ধরে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম বিধানসভার অন্তর্গত এড়োয়ালী গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার করলেন খড়গ্রাম বিধানসভায় বিজেপির প্রার্থী আদিত্য মৌলিক। সোমবার সারাদিন দলীয় কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে খরগ্রাম বিধানসভার অন্তর্গত বিভিন্ন এলাকায় প্রচারের ঝড় তুলতে দেখা গেল আদিত্য মৌলিককে। কোথাও তিনি সাধারণ মানুষের সাথে হাত জোর করে ভোট প্রার্থনা করলেন, কোথাও–বা বাড়ি বাড়ি গিয়ে ভোট ভিক্ষা চাইলেন এই বিজেপি প্রার্থী আদিত্য মৌলিক।

মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম বিধানসভাতে পদ্ম ফুল ফোটাতে মরিয়া বিজেপি নেতৃত্ব। এবার তারই অংশ হিসেবে এড়োয়ালী গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে ভোটে নির্বাচনী প্রচার করতে দেখা গেল গেরুয়া প্রার্থী আদিত্য মৌলিককে এবং ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।

