কিষান মান্ডিতে নাম নথিভুক্তিকরণ নিয়ে বিশৃংখলা বীরভূমের ইলামবাজারে, পুলিশের সাথে চাষিদের হাতাহাতি ও ধস্তাধস্তি

আমাদের ভারত, বীরভূম, ৯ নভেম্বর: কিষান মান্ডিতে নাম নথিভুক্তিকরণ নিয়ে আবারও বিশৃংখলার ছবি উঠে এল বীরভূমের ইলামবাজারে, পুলিশের সাথে চাষিদের হাতাহাতি ও ধস্তাধস্তি। এবার শাসকদলের বিরুদ্ধে নাম নথিভুক্তিকরণে জালিয়াতির অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।

উল্লেখ্য, গতকাল বীরভূমের দুবরাজপুর কিষান মান্ডিতে নাম নথিভুক্তকরণ নিয়ে ব্যাপক বিশৃংখলার ছবি উঠে আসে। হয় ভাঙ্গচুর, পুলিশের লাঠিচার্জ। আর এবার বিশৃংখলার ছবি উঠে এল ইলামবাজারের কিষান মান্ডিতে। ইলামবাজার কিষাণ মান্ডিতে আজ সকাল থেকেই নাম নথিভুক্তিকরণের জন্য লাইন দেন ওই এলাকার সমস্ত চাষিরা, লাইন পড়ে দীর্ঘ। ভিড় হয় প্রচুর মানুষের। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, হাতাহাতি হয় পুলিশের সাথে চাষিদের।

চাষিদের দাবি, নাম নথিভুক্তিকরণের জন্য ভোর থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন তারা। তার মধ্যেই লাইনের বাইরে নাম নথিভুক্তকরণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *