আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৮ ডিসেম্বর:
রং নাম্বারে এক কিশোরীর সঙ্গে পরিচয় করে নিজেকল ব্যাঙ্ক কর্মীর পরিচয় দিয়ে কিশোরীকে দিঘায় ঘুরতে নিয়ে গিয়ে ধর্ষণ। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযুক্ত।
জানা গেছে, পেশায় রাজমিস্ত্রি মামুদ আলী মন্ডল, বাড়ি নিমতা থানা এলাকায়। নিজেকে ব্যাঙ্কের কর্মী বলে হাবড়া থানা এলাকার এক কিশোরীর সঙ্গে রং নাম্বারের মাধ্যমে পরিচয় করে। এরপর দীর্ঘদিন ধরে ফোনে তাদের কথাবার্তা হয় এবং তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। কিশোরীর পরিবারের সঙ্গেও কথা বলতো অভিযুক্ত যুবক। এমনকি বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিল ওই কিশোরীকে।
পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে অন্য ছবি দিয়ে ওই কিশোরীর সঙ্গে দীর্ঘদিন প্রেম ভালোবাসার সম্পর্ক চালিয়ে যায়। গত ৩৬/১০২০১৯ তারিখ ওই কিশোরীকে ঘুরতে যাওয়ার কথা বলে। সেই মত তার আগে তার কাছ থেকে ৮৫০০ টাকা ধার নেয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে। এরপর ধর্মতলা হয়ে বাসে করে কিশোরীকে নিয়ে যাওয়া হয় দিঘা। দিঘার একটি হোটেলে জোরপূর্বক তাকে ধর্ষণ করা হয়। পরবর্তীতে সেখান থেকে পালিয়ে আসে ওই কিশোরী এবং বাড়িতে কাউকে কিছু সেভাবে বলে না। পরে ২/১২/২০২১ হাবড়া থানার দ্বারস্থ হয় ওই কিশোরী। তদন্তে নামে হাবড়া থানার পুলিশ। ওই কিশোরীর সাথে যে সমস্ত নাম্বারে যুবক কথা বলতো প্রত্যেকটি নাম্বার সুইচ অফ পায় পুলিশ। যার ফলে তদন্ত কিছুটা ঢিলে হয়ে যায়। পরবর্তীতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার ফলে ব্যাঙ্কের সূত্র ধরে তদন্ত শুরু করে হাবড়া থানার পুলিশ। ব্যাংকের তথ্য অনুসারে খোঁজ পায় অভিযুক্ত যুবকের। এবং ফের এক মহিলা দিয়ে পুলিশ ফাঁদ পাতে ঘোলা থানা এলাকায়। সেইমতো রবিবার রাতে ঘোলা থানার জলিলের মোড় এলাকায় থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে এবং সোমবার তাকে পাঠানো হয়েছে বারাসত আদালতে।

