ভুয়ো আইবি অফিসার সেজে ব্যবসায়ীকে অপহরণ, গ্রেফতার ৮

রাজেন রায়, কলকাতা, ২২ জুন: শহরের বুকে ভুয়ো আইবি অফিসার সেজে অপহরণের ঘটনায় ৮ জন গ্রেফতার। পুলিশ সূত্রে খবর, সোমবার আইবি অফিসার সেজে এয়ারপোর্ট থানা এলাকায় সুজয় বোস ও কেয়া বোস নামে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় এই
৮ জন।

জানাগিয়েছে, ব্যবসায়ীকে অপহরণ করে লক্ষাধিক টাকা দাবি করা হয়েছিল। ব্যবসায়ীকে খুঁজে না পাওয়ায় ব্যবসায়ীর এক বন্ধু এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেন। তারপরই তদন্ত শুরু করে এয়ারপোর্ট থানার পুলিশ। এয়ারপোর্ট থানা এলাকায় বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি চালায় পুলিশ। অবশেষে আটজনকে হাতেনাতে ধরে ফেলে এয়ারপোর্ট থানার পুলিশ। ধৃতেরা হল প্রণব চক্রবর্তী, সুব্রত ঘোষ, আবির লাল দাস, জিতেন্দ্র পাল, দীপক ঘোষ, শুভজিৎ চক্রবর্তী ও হিমাদ্রি শেখর বাগচী। তবে আরও বেশ কয়েকজন এই ঘটনার সাথে যুক্ত ছিল তারা পলাতক বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *