স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১০ সেপ্টেম্বর:
শুক্রবার শান্তিপুর ফুলিয়ায় সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই এর পক্ষ থেকে এক সম্মেলনের আয়োজন করা হয়। পাশাপাশি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের উপর হামলার অভিযোগে ধিক্কার প্রতিবাদ মিছিল করল ডিওয়াইএফআই।
এই মিছিলের মাধ্যমে ডিওয়াইএফআই এর কর্মীদের দাবি, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের উপরে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে, আমরা তার তীব্র ধিক্কার জানাচ্ছি। এর জবাব রাজ্যের শাসক দল এবং কেন্দ্রের বিজেপি সরকারকে দিতে হবে। আমাদের দাবি, অবিলম্বে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে, না হলে সারা দেশজুড়ে বৃহত্তর আন্দোলন চলবে।

