গড়বেতায় শুরু হল দুয়ারের পাঠশালা

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২ জুলাই: বর্তমান করোনা পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির গড়বেতা ৩ নং ব্লক শাখার উদ্যোগে “দুয়ারে পাঠশালা” কর্মসূচি শুরু হয়। গড়বেতা ৩ নং ব্লকের ৫ নং সাতবাঁকুড়া অঞ্চলের সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত নবকোলা গ্রামে এই বিশেষ কর্মসূচির উদ্বোধন
হয়।

আগামীদিনে ব্লক এলাকার প্রতিটি অঞ্চলে বিশেষত আদিবাসী ও সংখ্যালঘু অধ্যুষিত পিছিয়ে পড়া এলাকাগুলোতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অন্ততপক্ষে ৫০টি “দুয়ারে পাঠশালা” শিবির করে শিক্ষক শিক্ষিকারা শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেওয়া, তাদের শিক্ষনে অগ্রগতি, সৃজনশীল কর্মকান্ড, খেলার ছলে শিক্ষা ও আনন্দময় পাঠের মধ্য দিয়ে শিশু সহায়ক ভূমিকা পালন করবেন বলে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা নেতা সাগর মন্ডল, মণিকাঞ্চন রায়, নিশীথ মন্ডল প্রমুখ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *