সম্পত্তি নিয়ে বিবাদের জের, বাবাকে লোহার রড দিয়ে মেরে বাড়ি থেকে বের করে দিল দুই ছেলে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৫ আগস্ট:
জমি সম্পত্তি বিবাদের জের, বৃদ্ধ বাবাকে লোহার রড দিয়ে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে। স্ত্রীর বিরুদ্ধেও একই অভিযোগ করেছেন আক্রান্ত ব্যক্তি। প্রতিবাদ করলে আক্রান্ত দুই দাদা এবং ভাইপো সহ ৫ জন। ঘটনাটি শান্তিপুর গোবিন্দপুর এলাকায়।

জানাগেছে, গতকাল রাত দশটা নাগাদ রবীন্দ্রনাথ বিশ্বাস তার স্ত্রী সহ দুই ছেলের সাথে জমি সম্পত্তি নিয়ে বিবাদ চরমে ওঠে। এরপর দুই ছেলে ও তার স্ত্রী রবীন্দ্রনাথ বিশ্বাস কে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেয়। রবীন্দ্রনাথবাবু প্রতিবাদ করলে লোহার রড ও বাঁশ দিয়ে মারধর করে দুই ছেলে ও তার স্ত্রী। রবীন্দ্রনাথবাবু তাঁর ভাইদের ডেকে নিয়ে আসেন। তাঁরা প্রতিবাদ করলে একই ঘটনা ঘটে তাদের সাথে। অভিযোগ রবীন্দ্রনাথের স্ত্রী ও তার দুই ছেলে তাদের দুই কাকা ও জেঠিমাকে বেধড়ক মারধর করে। রবীন্দ্রনাথবাবুর ভাইপোকেও মারধর করা হয়। প্রত্যেকেই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রবীন্দ্রনাথ বিশ্বাস থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *