ঝাড়গ্রাম জেলায় শুরু হল দুয়ারে রেশন কর্মসূচি

অমরজিৎ দে, ঝাড়গ্রাম,১৫ সেপ্টেম্বর: দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে এক মাসের রেশন বাড়িতে পৌছে গেল। এদিন বিনপুর দুই ব্লকের বেলপাহাড়ির আমলাশোল গ্রাম ও গোপীবল্লভপুর ২ নং ব্লকের পেটবিন্ধি গ্রাম পঞ্চায়েতের খুদমোরাই গ্রামের মানুষজন বাড়িতে বসে রেশন পরিষেবা পেলেন। দুয়ারের রেশন পাইলট রান প্রজেক্টটি কেমন ভাবে সম্পন্ন হচ্ছে তা দেখতে আমলাশোল যান খাদ্য দফতরের রাষ্ট্র মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। তার সাথে ছিলেন ঝাড়গ্রাম জেলা খাদ্য দফতরের আধিকারিক মিঠুন দাস সহ মহকুমা এবং ব্লকের আধিকারিক, বেলপাহাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রাহালা হাঁসদা, বেলপাহাড়ির বিডিও বরেন্দ্র বন্দ্যোপাধ্যায় সহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *