বিস্ময়! কল্যাণী কোভিড হাসপাতালে ডোম এসে দেখলেন মৃত রোগী বিছানায় বসে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৫ মে: ডোম এসে দেখলেন মৃত রোগী বিছানায় বসে। কল্যাণী কোভিভ হাসপাতালের ঘটনা। এবার জীবিত লোকের ডেথ সার্টিফিকেট দিল হাসপাতাল। খোদ কল্যাণী কোভিড হসপিটালের ঘটনা। শেষকৃত্যের জন্য বডি আনতে গিয়ে চক্ষু চড়কগাছ ডোমের। ঘটনা ঘিরে চাঞ্চল্য হাসপাতাল জুড়ে। হতবাক ও হতাশ পরিবার।

জানাগেছে, ধানতলা থানার হিজলির বাসিন্দা সুব্রত কর্মকার (২৬) জ্বর ও বুকে ব্যাথা নিয়ে রানাঘাট মহকুমা হসপাতালে প্রথমে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে সুব্রত বাবুকে স্থানান্তরিত করা হয় কল্যাণীর এনএসএস কোভিড হসপাতালে। গত বুধবার তাকে ভর্তি করা হয়। চলতে থাকে কোভিডের চিকিৎসা। এরপর ১৪ মে শুক্রবার হাসপাতালের তরফ থেকে রোগীর বাড়িতে খবর দেওয়া হয় যে তাদের রোগীর মৃত্যু হয়েছে। বাবা দাদা পরিবার পরিজন ছুটে এসে হাসপাতালে ছেলের শেষকৃত্যের জন্য অফিশিয়ালি কাগজপত্র তৈরীর প্রক্রিয়া শুরু করে। পরিবারের হাতে নিয়মমাফিক হসপাতাল থেকে ডেথ সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

অভিযোগ, এরপরেই ডোম কোভিড স্বাস্থ্যবিধি মেনে মৃতদেহ দাহের জন্য আনতে গিয়ে চক্ষু চড়কগাছ। দিব্যি সুস্থ কোভিড আক্রান্ত রোগী সুব্রত কর্মকার তখন বেডে বসে। এমনই অভিযোগ হসপাতালের বিরুদ্ধে। আরও অনেক অভিযোগ তোলে রোগীর পরিজনরা। সকাল থেকে রাত গড়িয়ে গেলেও তাদের হয়রানির শেষ নেই। সার্টিফিকেটে শুধু ছেলেকেই মৃত বলে থামেনি হাসপাতাল কর্তৃপক্ষ বাবাকেও মৃত দেখায়। এমন ঘটনায় হতবাক ও হতাশ পরিবার। আতঙ্কে বাধ্য হয়ে চিকিৎসাধীন ছেলেকে হসপাতালে না রেখে বাড়ি নিয়ে যায় পরিবারের লোকজন। চোখেমুখে এখনও তাদের সেই আতঙ্কের ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *