মাথা থেঁতলানো মৃতদেহ উদ্ধার চাঞ্চল্য মেদিনীপুরের এলাহিগঞ্জে

আমাদের ভারত, মেদিনীপুর, ১৫ মে: মেদিনীপুর শহরের এলাহিগঞ্জ এলাকায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মাথা থেঁতলানো মৃতদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে ওই এলাকার একটি খালের ধার থেকে মাথা থেঁতলানো অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ মৃতদেহ’টি ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলে জানাগেছে।

শনিবার সকালে স্থানীয় ধর্ম ও এলাহিগঞ্জ এলাকার বাসিন্দারা স্থানীয় একটি খালের ধারে মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। কোতোয়ালি থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান, কেউ বা কারা ভারি কোনও বস্তু দিয়ে মাথা থেঁতলে দেওয়ায় মৃতের পরিচয় এখনও জানা যায়নি। মৃতদেহের পাশ থেকে কয়েকটি রক্তাক্ত পাথর উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *