মেদিনীপুরে ভারতীয় রেড ক্রস সোসাইটির উদ্যোগে চিকিৎসক দিবস পালন

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১ জুলাই: বৃহস্পতিবার বিকেলে মেদিনীপুরে ভারতীয় রেড ক্রস সোসাইটির উদ্যোগে চিকিৎসক দিবস পালন করা হয়েছে। এইদিন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষ্যে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে কোভিড যোদ্ধা হিসেবে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের  পনেরো জন চিকিৎসককে বিশেষ সম্মান জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় রেড ক্রস সোসাইটির সম্পাদক ড: গোলোক বিহারী মাঝী এবং মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ড: পঞ্চানন কুন্ডু। এছাড়াও ছিলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ড: টিপি ঘোষ, রাজ্য সহ স্বাস্থ্য অধিকর্তা ড: সৌম্যশঙ্কর ষড়ঙ্গী সহ অন্যান্য চিকিৎসক ও বিশিষ্ট ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *