আইএমএ’র মেদিনীপুর শাখার উদ্যোগে রক্তদান শিবির

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১ জুলাই: বৃহস্পতিবার চিকিৎসক দিবসে ইন্ডিয়ান মেডিক্যাল এসোসিয়েশন মেদিনীপুর শাখার উদ্যোগে মেদিনীপুর মেডিকেল কলেজে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। শিবির শুরুতে ডাঃ বিধান চন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। শিবিরে ১২ জন মহিলা সহ মোট ৩৯ জন রক্তদান করেন। শিবিরে বিশেষ সম্মাননা জানানো হয় নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার নব নিযুক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্য শঙ্কর সারেঙ্গীকে।

শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কুন্ডু, এমএসভিপি তন্ময় পাঁজা, আইএমএ’র মেদিনীপুর শাখার সম্পাদক ডাঃ কৃপাসিন্ধু গাঁতাইত, সভাপতি ডাঃ টিপি ঘোষ, ডাঃ সৌম্য শঙ্কর সারেঙ্গী। পাশাপাশি এদিন এস্যোসিয়েশন অফ ফিজিসিয়ান অফ ইন্ডিয়ার পক্ষ থেকে মেদিনীপুর হাসপাতালের ১৫ জন চিকিৎসককে কোভিড যোদ্ধা হিসেবে সম্মানিত করা হয়।এই পনের জন চিকিৎসক হলেন ডাঃ কলিমুজ্জামান মোল্লা, ডাঃ সুকান্ত দত্ত, ডাঃ অভিজিৎ মিশ্র, ডাঃ রতন হালদার, ডাঃ মাভুরী বিশাল, ডাঃ অভিষেক গুপ্তা, ডাঃ তপেন্দু মান্না, ডাঃ সুমেশ পিএম, ডাঃ সুমিত রায়, ডাঃ জাহির আব্বাস, ডাঃ সিং ধীরেন্দ্র তেজপ্রতাপ, ডাঃ প্রশান্ত কুমার মন্ডল, ডাঃ নবোদয় মজুমদার, ডাঃ সুমিত রায়, ডাঃ দেবাশীষ গন্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *