মহাষষ্ঠীতে খড়্গপুরের যৌনপল্লীতে বস্ত্র বিতরণ 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১১ অক্টোবর: শারদ উৎসবের মহাষষ্ঠীর দিনটি স্মরণীয় করার জন্য মেদিনীপুরের সংকল্প ফাউন্ডেশনের উদ‍্যোগে সোমবার খড়্গপুর শহরের কৌশল‍্যার ২৫ নম্বর ওয়ার্ডের যৌনকর্মীদের বস্ত্র, মাস্ক, স্যানিটাইজার ও কেক বিতরণ করা হয়েছে। ছোট্ট একটি অনুষ্ঠানে প্রায় শতাধিক যৌন কর্মীর হাতে কেক, স্যানিটাইজার, নতুন বস্ত্র, মাস্ক ইত্যাদি তুলে দেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ‍্যক্ষ নির্মল ঘোষ, সংকল্প ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা গোপাল সাহা, সম্পাদিকা পারমিতা সাউ।

এছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য স্বাতী বন্দ্যোপাধ্যায়, রত্না দে, মুনমুন ঘোষ, শোভন রানা, পিন্টু সাউ, ডঃ শান্তনু পান্ডা‌‌। অনুষ্ঠানটিতে পূর্ণ সহযোগিতা করেন শহরের স্বনামধন্য চিকিৎসক কাঞ্চন ধাড়া। পুজোর সময় নতুন বস্ত্র সহ অন্যান্য দ্রব্য পেয়ে যৌনকর্মীদের পরিবারের পক্ষ থেকে ফাউন্ডেশনের সদস্য ও কার্যকর্তাদের কৃতজ্ঞতা জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *