পুজোর আগে বাজার স্বচ্ছ রাখতে বুদবুদে পঞ্চায়েতের উদ্যোগে বসানো হল ডাস্টবিন

জয় লাহা, দুর্গাপুর, ১১ অক্টোবর: বাজারে
যত্রতত্র আবর্জনায় নাকল পথচলতি মানুষ। বুদবুদ বাজার ও রাস্তা স্বচ্ছ রাখতে উদ্যোগ নিল স্থানীয় পঞ্চায়েত। পুজোর আগে বুদবুদ বাজারে বসানো হল ডাস্টবিন। আবার ওই ডাস্টবিন রুটিন করে পরিস্কার করার ব্যাবস্থাও করা হল। পঞ্চায়েতের এই উদ্যোগে খুশী এলাকাবাসী থেকে স্থানীয় ব্যাবসায়ীরা। 

বুদবুদ বাজার বহু পুরোনো ও ঐতিহ্যবাহী। একটা সময় মহকুমা সদর ছিল বুদবুদ। পুরোনো জিটি রোড বাইপাস হওয়ার পর যানবাহনের চাপ অনেকটাই কমেছে। তবে বাজারে নোংরা আবর্জনা যত্রতত্র পড়ে থাকায় অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে উঠেছিল। তার ওপর দেদার প্লাস্টিকের ব্যাবহারে মজে গিয়েছিল নিকাশী। বাজারকে স্বচ্ছ রাখতে এবার উদ্যোগী হল বুদবুদ গ্রাম পঞ্চায়েত। পুজোর আগে গোটা বুদবুদ বাজারে বসানো হল ডাস্টবিন। বুদবুদ বাজার, মানকর রোড, অ্যামুনিশেন রোড সহ সব জায়গায় বসানো হয়েছে ডাস্টবিন। প্রতিদিন নিয়ম করে সাফাই করা হচ্ছে বাজারের রাস্তা, ফুটপাত। ভর্তি হওয়া ডাস্টবিন ডাম্পিং গ্রাউন্ডে ফেলার জন্য ব্যাবস্থা করা হয়েছে দুটো গাড়ির।

বুদবুদ পঞ্চায়েতের উপপ্রধান রুদ্রপ্রসাদ কুন্ডু জানান,
“চা’য়ের কাপ, বিভিন্ন প্ল্যাস্টিকের আবর্জনা পড়ে নিকাশী ব্যবস্থা মজে যাচ্ছিল। ফলে বৃষ্টি হলেই যত্রতত্র জলমগ্ন হয়ে পড়ছিল। তাই বাজারকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ১০০ টি ডাস্টবিন বসানো হয়েছে। সাফাই কর্মী রাখা হয়েছে। রুটিন করে ভর্তি হওয়া ডাস্টবিন পরিস্কার করবে।”

গলসি-১ নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অনুপ চট্টোপাধ্যায় বলেন,” বুদবুদে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ প্রায় শেষ। খুব শীঘ্রই চালু হয়ে যাবে। সেখানে বুদবুদ ছাড়াও মানকর বাজারের নোংরা আবর্জনা প্রক্রিয়াকরণ হবে।”     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *