অনুশাসন ও শৃঙ্খলাই হল যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানের মেরুদণ্ড: নিমিশা রায়

আমাদের ভারত, ৯ ফেব্রুয়ারি: “আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বোরখা, হিজাব বা ঘোমটা প্রভৃতি বিষয় এই শতাব্দীর সবচেয়ে হাস্যকর বিষয়। যাঁদের কাজকর্ম নেই, তাঁরাই ওসব নিয়ে বাকবিতণ্ডা করেন।” হিজাব বিতর্কে এই মন্তব্য করলেন নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের তথ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপিকা নিমিশা রায়। তাঁর মতে, কলেজের একজন অধ্যাপিকা হিসেবে বলতে পারি যে, কলেজে ঢুকলে বা পড়লে সেই শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব নিয়মকানুন অবশ্যই মেনে চলতে হবে। কারণ অনুশাসন ও শৃঙ্খলাই হলো যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানের মেরুদণ্ড। সেখানে ধর্মীয় অনুভূতিতে সুড়সুড়ি দিয়ে ভোটের বাজার গরম করার অর্থ হয় না।”

প্রসঙ্গত, দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে কর্ণাটকে শুরু হয়েছে হিজাব বিতর্ক। এর রেশ এখন অন্যান্য কয়েকটি রাজ্যেও ছড়িয়ে পড়েছে। কর্ণাটকের উদুপির সরকারি কলেজে হিজাব নিষিদ্ধ করার প্রতিবাদে দিল্লিতে পড়ুয়াদের বিক্ষোভে সামিল হতে দেখা গিয়েছে। অন্যদিকে, মহারাষ্ট্রেও হিজাবের পক্ষে শুরু হয়েছে স্বাক্ষর সংগ্রহ অভিযান। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *