Dilip, BJP, Midnapur, মন্ত্রীত্ব পাওয়ার পর প্রথমবার মেদিনীপুরে চা চক্রে দিলীপ ঘোষ, জনসাধারণের উদ্দেশ্যে বার্তা মন্ত্রীর

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ মে: বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকারের ভরাডুবি ঘটিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। মন্ত্রিত্ব পেয়েছেন দীর্ঘদিনের লড়াকু বিজেপি নেতা দিলীপ ঘোষ। নতুন রাজ্য সরকারের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবার মেদিনীপুর শহরে এলেন দিলীপ ঘোষ।
মেদিনীপুর শহরের সার্কিট হাউস সংলগ্ন রাস্তার পাশে প্রাতঃভ্রমণ করার পাশাপাশি দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে চা চক্র করলেন খড়্গপুর সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ।

পরে তিনি সাংবাদিকদের বলেন, আমার একটু পদোন্নতি হয়েছে, যেহেতু আমি মন্ত্রী হয়েছি। কাজের দায়িত্ব এসেছে বড়, প্রশাসনে গেছি। প্রশাসন কী করছে, আমাদের সরকার কী করছে, সেটা একটু লোককে জানালাম। বাকি সবই একই রকম আছে। সব কাজের নির্দেশ দেওয়া হয়েছে, কাজ শুরু হয়ে গিয়েছে, যথাসময়ে শেষও হবে। তবে আর্থিক সমস্যা রয়েছে, টাকা- পয়সা নেই। আগের সরকার বড় বড় গর্ত করে গিয়েছে, সেগুলো বন্ধ করতে হবে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী গিয়েছেন কথা বলতে। সামনেই বাজেট রয়েছে। ১৮ তারিখ থেকে সেশন শুরু হবে, ২২ তারিখ বাজেট পেশ হবে। সমস্ত বিভাগের নতুন করে বাজেট তৈরি হচ্ছে। আমি সোমবার
বাজেটের বিষয়ে আমার তিনটে দফতরকে নিয়ে বসবো। সব বিধায়ক ও মন্ত্রীরা কাজ করছেন।

ইডির তল্লাশি প্রসঙ্গে তিনি বলেন, যত অভিযোগ ছিল, হিংসা হোক বা আর্থিক দুর্নীতি, সব কিছুর তদন্ত হবে। সেই তদন্ত শুরু হয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *