“দাগি আসামিরাই তৃণমূলকে জিতিয়ে ক্ষমতায় রেখেছে”, রাজ্যের হিংসাত্মক ঘটনার সমালোচনায় দিলীপ ঘোষ 

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ এপ্রিল: হাঁসখালি সহ রাজ্যের বিভিন্ন হিংসাত্মক ঘটনার প্রসঙ্গ টেনে রাজ্যের শাসকদল তথা সরকারের তীব্র সমালোচনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ।

আজ সোমবার প্রাতঃভ্রমণে বেরিয়ে খড়্গপুরের সাউথ ইনস্টিটিউট এলাকার একটি চায়ের দোকানে চা চক্রে অংশ নেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, শুধু হাঁসখালি নয় সারা রাজ্যে যেখানে যেখানে হিংসা হচ্ছে সেখানেই তৃণমূলের নেতা, নইলে তাদের আত্মীয়স্বজন বা চালক, না হলে পুলিশ যুক্ত রয়েছে। ঝালদায় তৃণমূলকে বোর্ড গঠন করতেই হবে সেজন্য  কাউন্সিলরকে হত্যা করা হয়েছে। মগরাহাটিতে যে খুনের ঘটনা ঘটেছে সেখানেও তৃণমূল প্রধানের ভাই সবকিছু করেছে। এরা সবাই দাগি আসামি। এরাই তৃণমূলকে জিতিয়ে ক্ষমতায় রেখেছে। এরা পার্টিকে ভোটে জেতাচ্ছে বলেই পার্টি এদের বিরুদ্ধে কিছু করছে না। সরকার এবং পুলিশ সবই জানে। এইজন্য পশ্চিমবাংলায় এত অপরাধ বাড়ছে, কারো ভয় ডর নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *