সাথী দাস, পুরুলিয়া, ২২ অক্টোবর: যেন টি-২০ ক্রিকেটের স্কোর বোর্ড। চড় চড় করে বাড়ছে স্কোর। পেট্রোপণ্যর দামের গ্রাফ ঊর্ধগতি আগেই ছিল। লিটার প্রতি পেট্রোলের দাম আগেই ১০০ পার হয়েছে। এবার পুরুলিয়ার সেঞ্চুরি হাঁকাল ডিজেল। ডিজেল বিক্রি হচ্ছে লিটার প্রতি ১০০ টাকা ১৪ পয়সা দরে। আর এতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। সমস্যায় পড়েছেন গাড়ি চালক থেকে অটো চালক সবাই।

আজ ডিজেলের দাম একশ টাকা পার করে যাওয়ায় ব্যাপক চিন্তায় পড়েছেন এলাকার অটোচালকরা। তাঁরা নিজেদের জীবিকা নিয়ে সংশয়ে পড়ে গেছেন। অন্যদিকে জিনিষপত্রের দাম বৃদ্ধি নিয়েও চিন্তায় রয়েছেন সাধারণ মানুষ। জেলার অনান্য অঞ্চলেও ডিজেল প্রায় একশ টাকা ছুঁই ছুঁই। আজ ডিজেল ১০০ টাকা ১৪ পয়সা ও পেট্রোলের দাম ১০৮ টাকা ৯৫ পয়সা চড়ে। এতে চিন্তায় পড়েছেন এলাকার অটোচালকরা। তাঁরা নিজেদের জীবিকা নিয়ে সংশয়ে পড়ে গেছেন।

অন্যদিকে জিনিষপত্রের দাম বৃদ্ধি নিয়েও চিন্তায় রয়েছেন সাধারণ মানুষ। এই বিষয়ে অটো চালক দীনেশ গোস্বামী ও চন্দ্রমোহন মাহাতো জানান, “যেভাবে দিন দিন ডিজেল ও পেট্রোলের দাম বাড়ছে তাতে আমরা সমস্যায় পড়েছি। সেভাবে আমরা ভাড়া বাড়াতে পারছি না। তাই সরকারের কাছে আবেদন যাতে তেলের দাম সাধারণের নাগালের মধ্যে রাখে।”

