Medical college, Arambagh, আরামবাগ প্রফুল্ল চন্দ্র মেডিকেল কলেজে ডায়ালসিস বিভাগের উদ্বোধন

গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ৪ জুন: চার বিধায়কের উপস্থিতিতে আরামবাগ প্রফুল্ল চন্দ্র মেডিকেল কলেজে ডায়ালসিস বিভাগের শুভ উদ্বোধন হলো। বৃহস্পতিবার সকালে আরামবাগ প্রফুল্ল চন্দ্র মেডিকেল কলেজে চার বিধায়ক— যথা পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ, আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ, গোঘাট- দিগার ও খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ সহ আরামবাগ মেডিকেল কলেজের প্রিন্সিপাল রমাপ্রসাদ রায় একই সঙ্গে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন ওই বিভাগের।

জানাগেছে, আপাতত ডায়ালসিস বিভাগে থাকছে দশটি বেড। পরবর্তীকালে আরও বেডের সংখ্যা বাড়ানো হবে বলে। এর পাশাপাশি চিকিৎসা পরিষেবা উন্নত করা হবে। কোন রোগীকে যাতে অন্য জায়গায় স্থান্তারিত করতে না হয়। আইসিসিইউ, এসএমসিইউ সহ অন্যান্য জরুরি পরিষেবা যাতে ব্যাহত না হয় সেই নির্দেশ দেওয়া হয়। রোগীদের চিকিৎসা পরিষেবা হবে উন্নত, আর সেই বিষয়ে জানান বিধায়কেরা। এই ডাইলোসিস বিভাগের উদ্বোধন হয়ে যাওয়ার পর আরামবাগ মেডিকেল কলেজের রোগীরা এই পরিষেবা পেতে চলেছে। এই শুভ উদ্বোধন হয়ে যাওয়ায় রোগীদের আত্মীয়রা খুবই খুশি হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *