অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৮ সেপ্টেম্বর: বদলিতে বঞ্চিত প্রাথমিক শিক্ষক ঐক্য মঞ্চের ঝাড়গ্রাম জেলা শাখার পক্ষ থেকে বুধবার ঝাড়গ্রামের জেলাশাসক ও প্রাথমিকের ডিআইয়ের কাছে লিখিতভাবে ডেপুটেশন দেওয়া হয়। তাদের দাবিগুলির মধ্যে অন্যতম হল ঝাড়গ্রাম জেলার প্রাথমিক বিদ্যালয়গুলিতে পঠন পাঠন চালু করতে হবে। ঝাড়গ্রাম জেলার প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগ করতে হবে।

ঝাড়গ্রাম জেলা থেকে পশ্চিম মেদিনীপুর জেলায় বদলির ক্ষেত্রে বঞ্চিত করা হচ্ছে কেন তার সুব্যবস্থা গ্রহণ করতে হবে। এই দাবিগুলি নিয়ে বুধবার ঝাড়গ্রামের জেলা শাসক ও প্রাথমিকের ডিআইয়ের নিকট ডেপুটেশনের পাশাপাশি তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে। তাদের দাবি মানা না হলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলন শুরু করবে বলে জানান।

