নয়াগ্রামে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হরিণের মাংস, চামড়া ও শিং

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২ এপ্রিল:
অবৈধ হরিণ শিকার রোধে বড় ধরনের সাফল্য পেল ঝাড়গ্ৰাম জেলার নয়াগ্ৰাম ব্লকের বন দফতর। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে নয়াগ্ৰাম ব্লকের কুড়চিবনী গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে বনদফতরের কর্মীরা উদ্ধার করল হরিণের মাংস, চামড়া এবং শিং। এদিন সূত্র মারফত খবর পেয়ে বন দপ্তরের আধিকারিক শিবরাম রক্ষিত কুড়চিবনী গ্রামের পাড়ু মুর্মু নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে রান্না করা হরিণের মাংস, চামড়া এবং শিং উদ্ধার করেন। এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

এদিন এক বনআধিকারিক জানান, ঘটনার পরিপ্রেক্ষিতে বন দপ্তরের পক্ষ থেকে একটি এফআইআর করা হবে। ইতিমধ্যেই পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।তবে এই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কী এখন নিরাপদ নয় নয়াগ্ৰামের জঙ্গলে থাকা হরিণ? চোরা শিকারিদের নজরে পড়েছে প্রকৃতির অনন্য সুন্দর এই হরিণ কুল?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *