পুরুলিয়ায় কোভিডে আক্রান্তের মৃত্যু

সাথী দাস, পুরুলিয়া, ১৪ জানুয়ারি: স্বাস্থ্য আধিকারিকের পর করোনার তৃতীয় ঢেউয়ে পুরুলিয়ায় প্রথম কোনও সাধারণ মানুষের মৃত্যু হল। আজ মৃত্যুর খবর জানান পুরুলিয়া পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান নবেন্দু মাহালি। তিনি জানান, পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের হাতোয়াড়া ক্যাম্পাসে চিকিৎসাধীন ছিলেন ওই ব্যক্তি। আজ পুরুলিয়া পুরসভার শিমুলিয়া বৈদ্যুতিক চুল্লিতে কোভিড বিধি মেনে দাহ করা হয়। ৬২ বছর বয়সী মৃত ওই ব্যক্তির বাড়ি বলরামপুরের রাঙাডি গ্রামে।

প্রসঙ্গত, ২ জানুয়ারি মৃত্যু হয় এক স্বাস্থ্য আধিকারিকের। ওই দিন ভোরের দিকে কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সহকারি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক-১ সত্য নারায়ণ চৌধুরি।

এদিকে জেলায় সংক্রমনের হার খানিকটা শ্লথ হলেও পুরুলিয়া শহরে বেড়েই চলেছে। জেলায় যেখানে আজকের দিনে ১২৫৮ জন কোভিড পজেটিভ রয়েছেন সেখানে পুরুলিয়া শহরে ৩৩৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *